পর্ন ছবির জন্য ১২ মিলিয়ন ডলারের চুক্তি করেছিলেন শিল্পার স্বামী

news-image

বিনোদন ডেস্ক : বর্তমানে ভারতীয় শোবিজে অন্যতম বড় একটি খবর শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার গ্রেফতার হওয়ার ঘটনা। মুম্বাই পুলিশ তাকে পর্নোগ্রাফি বাণিজ্যের সঙ্গে সরাসরি যুক্ত থাকার অভিযোগে আটক করেছে। বিষয়টি বেশ কড়া সমালোচনায় ফেলে দিয়েছে ভারতীয় শোবিজকে।

মুম্বাই পুলিশ তাদের এক বিবৃতিতে জানিয়েছে, ‘ভারতের পর্নোগ্রাফি বাণিজ্যে রাজের বেশ বড় একটি ভূমিকা তারা টের পেয়েছে। এই বাণিজ্য বিস্তার করাতে মূল ষড়যন্ত্রকারীদের মধ্যে তিনি একজন। এ ব্যাপারে পুলিশের কাছে রয়েছে বেশ শক্ত পোক্ত প্রমাণ।

হিন্দুস্তান টাইমসের সঙ্গে পুলিশ কথা বলে জানিয়েছে, তারা এখন অব্দি রাজের ব্যাপারে সকল অভিযোগে নিশ্চিত। রাজের অ্যাপস হটসটে এখন অব্দি ২০ লাখ সাবস্ক্রাইবার পাওয়া গিয়েছে। অ্যাপটির বেশকিছু চ্যাট থেকে জানা যায় বছর শেষে পর্ন নিয়ে বেশ বড় একটি পরিকল্পনা ছিল তার।

১১৯টি অ্যাডাল্ট ফিল্মের জন্য প্রায় ১.২ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তিও করেছিলেন তিনি।

এদিকে রাজের সঙ্গে সর্বশেষ কিছুদিন সংবাদের শিরোনাম হয়েছেন শিল্পা শেঠি নিজেও। পুলিশের সন্দেহজনক তালিকায় থাকায় ইতিমধ্যে তাদের ছায়াতলে চলে গিয়েছেন তিনি। রাজের এই ব্যবসার সঙ্গে তিনিও জড়িত ছিলেন বলে বিশ্বাস করছেন অনেকেই।

এছাড়াও বেশ কিছুদিন আগে ভিয়ান কোম্পানির পরিচালক পরিষদ থেকেও অব্যাহতি নেন এই বলিউড তারকা।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী