বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাসানীর রাজনীতি থেকে আমাদের অনেক শেখার আছে: তথ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, মওলানা ভাসানীর প্রতিষ্ঠিত ন্যাপ সবসময়ই অপরাজনীতির বিরুদ্ধে সোচ্চার ছিল। তার রাজনীতি থেকে আমাদের অনেক শেখার আছে।

রোববার (২৫ জুলাই) দুপুরে প্রগতিশীল ন্যাপের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের কেন্দ্রীয় আহ্বায়ক ও মওলানা ভাসানীর দৌহিত্র পরশ ভাসানীর সভাপতিত্বে অনলাইন আলোচনা সভায় মন্ত্রী ঢাকায় তার বাসভবন থেকে যুক্ত হয়ে এ কথা বলেন।

মওলানা ভাসানীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ড. হাছান বলেন, তিনি ছিলেন একজন নির্মোহ জননেতা। ক্ষমতার জন্য নয়, তিনি রাজনীতি করেছেন মানুষের কল্যাণে। তার কাছ থেকে আমাদের রাজনীতিবিদদের অনেক শেখার আছে।

প্রগতিশীল ন্যাপ দলটির জনমুখী কার্যক্রমের প্রশংসা করে আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক বলেন, ‘২০১৩-১৪-১৫ সালে যখন দেশে বিভীষিকাময় পরিস্থিতি তৈরির চেষ্টায় দিনের পর দিন মানুষকে অবরুদ্ধ করে রাখা হচ্ছিল এবং পেট্রোল বোমায় ঝলসে শত শত মানুষকে হত্যা, হাজার মানুষকে দগ্ধ করা হচ্ছিল, তখন যে কয়টি রাজনৈতিক দল প্রতিবাদমুখর ছিল, প্রগতিশীল ন্যাপ তাদের অন্যতম।’

তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের লক্ষ্য হচ্ছে, জাতির পিতা বঙ্গবন্ধু, সকল মুক্তিযোদ্ধা, মওলানা ভাসানী এবং জাতীয় চারনেতার স্বপ্নের ঠিকানায় বাংলাদেশকে পৌঁছে দেয়া। এজন্য অন্য দলগুলোকেও এগিয়ে আসতে হবে এবং পরশ ভাসানীর নেতৃত্বে প্রগতিশীল ন্যাপ এক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারে বলে উল্লেখ করেন তিনি।

মহামারির এসময় অক্সিজেন পাঠানোর জন্য এবং কয়েক লাখ টিকা উপহার হিসেবে দেয়ার জন্য ভারত সরকারের প্রতি ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, এটি প্রকৃত বন্ধুত্বের উদাহরণ। একই সঙ্গে বাকি প্রতিশ্রুত টিকাও অচিরেই আসবে বলে আশাপ্রকাশ করেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা