,

পেয়ারা পাতায় মিলবে টাক সমাধান

news-image

নাহিদা রিনথী
আমরা সবাই প্রায় সময় চুল পড়া সমস্যায় ভুগে থাকি। এমন সমস্যা মোটামুটি সব মানুষই ভুগে থাকে। এমনও দেখা গেছে কারো কারো চুল পড়তে পড়তে একেবারে টাক হয়ে গেছে। অনেকেই এ সমস্যা থেকে মুক্তি পেতে বিভিন্ন ওষুধ বা পণ্য ব্যবহার করে থাকে। এতে ফল মিলে না বললেই হয়।

তবে চুল পড়া সমাধান প্রাকৃতিক উপায়েও হতে পারে। চুল পড়া বন্ধ করতে পারে পেয়ারা পাতা। এছাড়া এই পাতা নতুন চুল গজাতেও সাহায্য করে। এক্ষেত্রে জানতে হবে ব্যবহারের সঠিক নিয়ম।

পেয়ারার মধ্যে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ‘বি’ বলেছেন চিকিৎসকরা। যা রীতিমতো চুলের গোড়া শক্ত করে। এছাড়াও নতুন চুল গজাতেও সাহায্য করে। কিন্তু চিকিৎসকরা নিয়মিত পেয়ারা খেতেই বলে থাকেন। আপনি চুলের ক্ষেত্রে পেয়ারা পাতা ব্যবহারও করতে পারেন।

কিভাবে ব্যবহার করবেন

প্রথমে একটি পাত্রে পানি নিয়ে কয়েকটা পেয়ারা পাতা দিয়ে দিন ৷ এখন ২০-২৫ মিনিট এর মতো ফুটিয়ে নিন। পানি ফুটে এলে ঠান্ডা করে তা চুলে ও স্কাল্পে লাগিয়ে নিন ৷ এখন দুই থেকে তিন ঘণ্টা মাথায় রাখুন ৷ তবে এটি রাতে ঘুমোতে যাওয়ার আগে মাখলে বেশি উপকার পাওয়া যায়।

চিকিৎসকদের মতে, পেয়ারা পাতা শুধু চুল পড়া রোধ করে এমন নয়, এটি চুল গজাতে, চুলকে ঝলমলে ও সুন্দর করে, এবং চুল পাকা রোধ করতেও বেশ কার্যকরী। তাই বিউটি সেলুসে না গিয়ে নিয়মিত এটি ব্যবহার করুন।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের