,

আরও ৫০০ বেড পাচ্ছে ডিএনসিসি কোভিড হাসপাতাল

news-image

অনলাইন ডেস্ক : আরও ৫০০ বেড পাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ‘মহাখালী ডিএনসিসি করোনা ডেডিকেটেড হাসপাতাল।’ গতকাল শনিবার পর্যন্ত শুধু আইসিইউতেই প্রায় দুইশ’ রোগীসহ হাসপাতালে মোট ৫১৩ জন রোগী ভর্তি ছিল। অক্সিজেনের জন্য বিভিন্ন হাসপাতাল থেকে রোগীরা এখানে ভিড় জমাচ্ছেন।

করোনা রোগীদের এ চাপ সামাল দিতে বেড সম্প্রসারণের উদ্যোগ নিয়েছেন সংশ্লিষ্টরা। কর্তৃপক্ষ জানায়, জুলাইয়ে হাসপাতালে করোনা রোগীদের চাপ বেড়েছে। এ অবস্থায় হাসপাতালে নতুন করে আরও বেডের সংখ্যা বাড়ানোর কাজ চলছে। এক হাজার শয্যার এ হাসপাতালে পাঁচশ’ আইসিইউ ও এইচডিইউ শয্যা রয়েছে।

হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, সারাদেশে করোনা সংক্রমণের হার বাড়ছে। এতে বিগত সময়ের চেয়ে এখন হাসপাতালে রোগীদের চাপ কিছুটা বেড়েছে। আমাদের এখানেও রোগী ভর্তি এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে।
তিনি বলেন, ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতালে অক্সিজেন সংকট নেই। আমাদের এখানে প্রচুর অক্সিজেন চালাচ্ছি এবং হাই ফ্লো, বাই ক্যাপ সি ক্যাপ, ভেন্টিলেটর এগুলো আমরা ব্যবহার করছি।

হাসপাতালটিতে ৫০০ জেনারেল বেড আছে, সেখানে রোগীরা অক্সিজেনের আওতায় নেই। সেগুলোতে সিলিন্ডারের ব্যবস্থা করা হবে। এছাড়া নতুন করে আরও ৫০০ বেড তৈরির কাজ শুরু হচ্ছে। সেগুলো সেন্ট্রাল অক্সিজেনের আওতায় থাকবে বলে জানান হাসপাতাল পরিচালক।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের