রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার ভাদুঘর নামক স্হান রেললাইনের পাশ থেকে এক অজ্ঞাত (৩০) যুবকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। শনিবার সকালে উদ্ধারকৃত লাশটির নাম-পরিচয় সনাক্ত করতে পারেননি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ভাদুঘর রেলগেটের কাছে রেললাইনের উত্তর পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা গিয়ে মরদেহ উদ্ধার করে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) সালাউদ্দিন খাঁন নোমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করছি, রাতে বেলা কোন মেইল ট্রেনে ধাক্কায় তার মৃত্যু হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হবে।