,

লকডাউনের দ্বিতীয় দিনে ঢাকায় গ্রেপ্তার ৩৮৩

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনা নিয়ন্ত্রণে ঈদের ছুটির পর শুরু লকডাউনের দ্বিতীয় দিন অপ্রায়োজনে বের হয়ে ঢাকায় ৩৮৩ জন গ্রেপ্তার হয়েছেন।

ঢাকা মহানগর পুলিশের এক বার্তায় বলা হয়েছে, শনিবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি ১৩৭ জনকে করা হয়েছে মোট ৯৫ হাজার ২৩০ টাকা জরিমানা।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ইফতেখারুল ইসলাম বলেন, ডিএমপির ট্রাফিক বিভাগ ৪৪১টি গাড়িকে মোট ১০ লাখ ৮৩ হাজার টাকা জরিমানা করেছে লকডাউনের দ্বিতীয় দিন।

লকডাউনের প্রথম দিন ঢাকায় গ্রেপ্তার হয়েছিল ৪০৩ জন।

শুক্রবার ভোর ৬টা থেকে শুরু হওয়া এই লকডাউন চলবে ৫ অগাস্ট মধ্যরাত পর্যন্ত। বিধিনিষেধ বাস্তবায়নে আগেরবারের মতই আইন শৃংখলা বাহিনীর সঙ্গে মাঠে রয়েছে সেনাবাহিনী। ‘অতি জরুরি’ প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হওয়া মানা।

এদিকে র‍্যাব জানায়, লকডাউনে দ্বিতীয় দিনে সারাদেশে র‍্যাবের ১৮০টি টহল ও ১৮৬টি চেকপোষ্ট পরিচালনা করা হয়।

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করেছেন। এছাড়াও র‍্যাব জেলা প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে সারাদেশব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে।

বিধি-নিষেধ অমান্য করায় সারাদেশব্যাপী পরিচালিত ২৭টি ভ্রাম্যমাণ আদালতে ২১২ জনকে এক লাখ ৯১ হাজার ৪৭০ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধকরণে বিনামূল্যে দেড় হাজারের অধিক মাস্ক বিতরণ হয়েছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করেছে র‌্যাব সদস্যরা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা