শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউনূসকে বিএনপির অভিনন্দন

news-image

নিজস্ব প্রতিবেদক : অলিম্পিক লরেলে ভূষিত হওয়ায় ড. ইউনূসকে অভিনন্দন জানিয়েছে বিএনপি। শনিবার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিনন্দন জানান।

তিনি বলেন, শান্তিতে নোবেল জয় করে যেমন ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশকে গৌরবান্বিত করেছেন, তেমনি বিশ্ব ক্রীড়াজগতের সর্বোচ্চ এই সম্মানপ্রাপ্তিতে বাংলাদেশের জনগণও আনন্দিত ও গৌরবান্বিত।

ড. মুহাম্মদ ইউনূসের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিও কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, শুক্রবার টোকিওতে অনুষ্ঠিত ‘অলিম্পিক গেমস ২০২০’-এর উদ্বোধনী অনুষ্ঠানে ড. মুহাম্মদ ইউনূসকে এই বিশেষ সম্মান জানানো হয়। ড. ইউনূস এ পুরস্কার পাওয়া দ্বিতীয় ব্যক্তি।

ক্রীড়ার মাধ্যমে শিক্ষা, সংস্কৃতি, উন্নয়ন ও শান্তিতে উল্লেখযোগ্য অবদানের জন্য আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বিশেষ সম্মাননা ‘অলিম্পিক লরেল’ প্রদান করে থাকে। ২০১৬ সালে রিও-অলিম্পিক থেকে এ পুরস্কার চালু হয়। তখন থেকে প্রতি গ্রীষ্মকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে এটি প্রদান করা হচ্ছে। প্রথম ‘অলিম্পিক লরেল’ পান কেনিয়ার ক্রীড়াবিদ কেইনো।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা