দেশে পৌঁছেছে উপহারের ২৫০ মোবাইল ভেন্টিলেটর

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে যুক্তরাষ্ট্র প্রবাসী একদল চিকিৎসকের উপহার হিসেবে পাঠানো ২৫০টি মোবাইল ভেন্টিলেটর মেশিন ঢাকায় এসে পৌঁছেছে।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে বিশেষ কার্গো বিমানে ভেন্টিলেটরগুলো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এ বি এম আব্দুল্লাহ সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আমেরিকা প্রবাসী বাংলাদেশী বিশিষ্ট চিকিৎসক ও মুক্তিযোদ্ধা ডা. জিয়াউদ্দিন আহমেদ, ডা. মাসুদুল হাসান, ডা. চৌধুরী হাফিজ হাসান, ডা. মাহমুদুজ্জামান বাপ্পি ও কানাডাপ্রবাসী ডা. আরিফুর রহমানের সহায়তায় নয়াদিল্লির বাংলাদেশ দূতাবাস মারফৎ ভেন্টিলেটরগুলো বাংলাদেশে পৌঁছে।

বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, ২৫০ সেট মোবাইল ভেন্টিলেটর গ্রহণ করে তা সিএমএসডিতে পাঠানো হয়েছে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে এসব ভেন্টিলেটর বাংলাদেশে এসেছে। যুক্তরাষ্ট্রের প্রবাসী চিকিৎসক ও বিভিন্ন অ্যাসোসিয়েশনের উদ্যোগে ভেন্টিলেটরগুলো ভারতে আসে। সেখান থেকে ২৫০টি ভেন্টিলেটর বাংলাদেশের জন্য রেখে দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী