,

অনন্য কীর্তি গড়বেন সানিয়া মির্জা

news-image

স্পোর্টস ডেস্ক : টোকিও অলিম্পিকে ম্যাটে নামলেই অনন্য এক কীর্তি গড়বেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। চারটি অলিম্পিকে নামার রেকর্ড গড়বেন তিনি।

আগামীকাল (রোববার) অলিম্পিকে নারী দ্বৈত বিভাগে ইউক্রেনের বিপক্ষে মাঠে নামবেন সানিয়া। এরইসঙ্গে ভারতের প্রথম মহিলা অ্যাথলেট হিসেবে অলিম্পিকের রেকর্ডবুকে নিজের নাম লেখাবেন।

এই রেকর্ড গড়ার বিষয়ে কিছুদিন আগে আনন্দবাজার পত্রিকাকে নিজের প্রতিক্রিয়া জানিয়েছিলেন সানিয়া মির্জা।

তিনি বলেছিলেন, ‘চারটা অলিম্পিকে নামার কথা কেউই ভাবতে পারে না। যখন খেলা শুরু করেছিলাম, তখন এই রেকর্ডের কথা ভাবনাতেও আসেনি। আসলে এটা সাধারণ কোনো অর্জন নয়। সহজ কিছু নয় আদৌ। আমার ক্ষেত্রে বিষয়টা আরও বেশি কঠিন ছিল। ছেলে ইজহান জন্ম নেওয়ার পর আমার জীবনযাত্রাই পাল্টে গেছে। আর মাঠে ফিরতে পারব কিনা শঙ্কায় পড়েছিলাম। আমি জানতামই না আবার কবে কোর্টে নামতে পারব। আর এখন অলিম্পিকে যাচ্ছি।’

সন্তান জন্মদানের পর টোকিও অলিম্পিকে খেলার কথা কল্পনাতেও ছিল না বলে জানান সানিয়া মির্জা।

টেনিসের ভারতীয় সুন্দরী বলেছিলেন, ‘তবে হ্যাঁ আবার কোর্টে ফিরব এই আত্মবিশ্বাসটা ছিল আমার। কিন্তু অলিম্পিকে খেলার কথা তখন মাথাতে আনিনি। এইতো কয়েক মাস আগে যখন অনুশীলন শুরু করলাম, তখনও অলিম্পিক নিয়ে ভাবিনি। কিন্তু তারপর যত দিন এগিয়েছে, তত মনে হয়েছে পারব। সেটাই পারলাম।’

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ