বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মা সেতুর খুঁটিতে ধাক্কা: শিবচর থানায় জিডি

news-image

লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা : পদ্মা সেতুর ১৭ নম্বর খুঁটিতে ফেরি শাহ জালালের ধাক্কার ঘটনায় থানায় জিডি করা হয়েছে। শুক্রবার সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের মাদারীপুরের শিবচর থানায় এই জিডি করেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিরাজ হোসেন জানান, শুক্রবার রাত ৯টায় সাধারণ ডায়েরিটি নথিভুক্ত করে সহকারী পরিদর্শক আমির হোসেনকে পদ্মার সেতুর খুঁটিতে ধাক্কার ঘটনায় তদন্ত কর্মকর্তা হিসেবে নিযুক্ত করা হয়েছে।

জিডিতে উল্লেখ করা হয়েছে- মাদারীপুরের শিবচরের বাংলাবাজার থেকে মুন্সীগঞ্জের লৌহজং শিমুলিয়ার উদ্দেশ্যে ছাড়ে রো-রো ফেরি শাহ জালাল। পথে ফেরির ধাক্কায় পদ্মা সেতুর ১৭ নম্বর পিয়ারের (খুঁটি) পাইল ক্যাপের উপরভাগ ও সাইড ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ব্যাপারে সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের জানান, এর আগেও এমন ঘটনা ঘটেছে। লিখিত ও মৌখিকভাবে সচেতনতার সঙ্গে ফেরি চলাচলের জন্য বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এমন ঘটনায় প্রাণহানিও ঘটতে পারে, পদ্মা সেতুর নিরাপত্তাও বিঘ্নিত হতে পারে। ফেরির ফিটনেস ছিল কিনা, চালকের যথাযথ যোগ্যতা, শারীরিক সুস্থতা বা অবহেলা ছিল কিনা এসব বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে এই সাধারণ ডায়েরিতে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা