মিয়া খলিফার সংসার টিকলো না

news-image

অনলাইন ডেস্ক : মিয়া খালিফা। এই নামটির সঙ্গে সকলেই কমবেশি পরিচিত। প্রাক্তন এই পর্ন তরকার বর্তমান পরিচিতি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও স্পোর্টস ব্রডকাস্টার হিসেবেও।

যদিও নেট সোশ্যাল মিডিয়ায় নিজের উষ্ণ ভিডিও বা ছবি এখনও শেয়ার করে থাকেন তিনি। আর তার জন্য মুখিয়ে থাকে নেট-নাগরিকদের একটা বড় অংশ।

তবে গত বুধবার প্রাক্তন এই পর্ন তারকা জানিয়েছেন তার স্বামী রবার্ট স্যান্ডবার্গের সঙ্গে বিবাহ বিচ্ছেদ করছেন তিনি।

মিয়া খলিফা ২০১৯ সালে সুইডিশ শেফের সঙ্গে অংটি বদল করেন। আর মাত্র দুই বছরের ব্যবধানেই বিচ্ছেদের কথা জানালেন প্রাক্তন এই পর্ন তারকা।

বুধবার ইনস্টাগ্রামে মিয়া খলিফা লিখলেন, ‘আমরা দুজনেই বেশ জোরের সঙ্গে বলতে পারি বিয়ে বাঁচিয়ে রাখার সব চেষ্টা আমরা দুজনেই করেছিলাম। কিন্তু গত ১ বছর থেরাপি বা সমস্ত চেষ্টা সত্ত্বেও তা কার্যকর হল না। তবে একথা বলতে পারি আমরা একে-অপরের খুব ভালো বন্ধু হয়ে থাকব সব সময়।’

মিয়া আরও লেখেন, ‘শুধু এটুকু বলতে পারি মনে কোনও ক্ষোভ না রেখেই আমরা আলাদা হচ্ছি। তবে পরিবার-পরিজন-বন্ধুবান্ধব ও বিশেষ করে সারমেয়র প্রতি আমাদের দুজনের ভালোবাসার কারণে আমদের যোগাযোগ একটা থেকেই যাবে।’

প্রসঙ্গত, ২৮ বছরের মিয়া এর আগে ২০১১ সালে তার হাইস্কুল প্রেমিককে বিয়ে করেছিলেন। ২০১৪ সালে তারা আলাদা হয়ে যান এবং ২০১৬তে তাদের ডিভোর্স হয়।

এই সময়েই নিজের পর্ন ক্যারিয়ার শুরু করেন মিয়া। মিডল ইস্টে ‘হিজাবে’ তার অভিনয় করা যৌন দৃশ্য নিয়ে নানা বিতর্ক হওয়ার পর নিমেষেই এক নম্বর পর্ন তারকার শিরোপা পান মিয়া খালিফা।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী