,

কাল থেকে কঠোর লকডাউন, আগের চেয়ে কঠোরভাবে পালিত হবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন বলেছেন, মহামারী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আগামীকাল শুক্রবার থেকে কঠোর লকডাউন কার্যকর করা হবে। এ লকডাউন আগে আরোপিত লকডাউনের চেয়ে কঠোরভাবে পালিত হবে। মাঠে থাকবে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি। পোশাক কারখানা, সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।

২৩ জুলাই থেকে শুরু হচ্ছে ১৪ দিনের কঠোরতম বিধি-নিষেধ। এই ইস্যুতে গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। তিনি আরও বলেন, বিধি-নিষেধ শিথিলতার মেয়াদ বাড়ছে না। ঈদের পরদিন বিধি-নিষেধ শুরু হয়ে চলবে ৫ আগস্ট পর্যন্ত। এই ১৪ দিন যদি আমরা বিধি-নিষেধ মানি তাহলে সংক্রমণের চেইনটা ভাঙতে পারবো। এজন্য সবাইকে সহযোগিতা করতে হবে। সরকারের বিধিনিষেধ মানতে হবে।

Bangladesh Pratidin
উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামীকাল ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, এই সময়ে সরকারি ও বেসরকারি অফিস, শিল্প কারখানাসহ সারাদেশে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকবে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের