টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় জ্বর খালেদা জিয়ার

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনার টিকা নেওয়ার পর এর পার্শ্বপ্রতিক্রিয়ায় জ্বরে ভুগছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বুধবার (২১ জুলাই) রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা শুনে তাকে দেখতে গুলশানের বাসভবন ফিরোজায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। এ সময় তারা খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

দীর্ঘ এক বছর পর নেতারা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছেন বলে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন গত ১৯ জুলাই টিকা নিয়েছেন, এরপর একটু জ্বর এসেছে। ডাক্তারের মতামত দিয়েছেন, তার অ্যাডভান্স চিকিৎসার জন্য। খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসা প্রয়োজন।

খালেদা জিয়ার বরাত দিয়ে বিএনপির মহাসচিব বলেন, দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে যেন সকলেই স্বাস্থ্যবিধি মোতাবেক চলেন এই আহ্বানও জানিয়েছেন।

টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় খালেদা জিয়ার জ্বরে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতটুকু জানতে চাইলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের প্রধান ডা. এ বি এম আব্দুল্লাহ বলেন বেগম খালেদা জিয়া মডার্নার টিকা নিয়েছেন। ক্ষেত্রবিশেষে এই টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় গায়ের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে এটি জটিল কিছু নয়।

প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনার টিকা নিতে গত ৮ জুলাই ‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেন। ১৮ জুলাই তার ফোনে টিকার নেওয়ার এসএমএস আসে। সে অনুযায়ী ১৯ জুলাই বিকালে সাড়ে তিনটায় রাজধানীর মহাখালীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে গিয়ে করোনাভাইরাস প্রতিরোধী টিকা নেন খালেদা জিয়া।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী