বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লাইফ সাপোর্টে এমপি আলী আশরাফ

news-image

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন এই সংসদ সদস্যের শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় বুধবার বিকালে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।

সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আশরাফের একান্ত সচিব আব্দুল কুদ্দুস হাওলাদার এ তথ্য জানান।

৭৩ বছর বয়সী অধ্যাপক আশরাফ আলী বার্ধক্যজনিত কারণে বেশ কিছুদিন ধরেই অসুস্থ। ডায়াবেটিসেও ভুগছেন তিনি। গত ৯ জুলাই গলব্লাডারের স্টোন সংক্রান্ত সমস্যায় সমগ্র শরীরে ইনফেকশন নিয়ে স্কয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন। অবস্থার অবনতি হলে ১১ জুলাই থেকে তাকে আইসিইউতে (ইনটেনসিভ কেয়ার ইউনিট) নেওয়া হযেছিলো।

অধ্যাপক আলী আশরাফ কুমিল্লা-৭ আসন থেকে পাঁচ বার সংসদ সদস্য৷ ২০০০ সালে তিনি ডেপুটি স্পিকার নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা সম্পাদক, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তিনি একাধিকবার এফবিসিসিআইয়ের নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব পালন করেছেন।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা