শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টানা বৃষ্টিতে বানভাসি অবস্থা মুম্বাইয়ের

news-image

ময়ুখ বসু, কলকাতা থেকে
একটানা বৃষ্টিতে বানভাসি অবস্থা তৈরি হয়েছে ভারতের বাণিজ্যনগরী মুম্বাইয়ের। ইতিমধ্যে মুম্বই জুড়ে লাল সতর্কতা জারি করা হয়েছে।

টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে জনজীবন স্তব্ধ হয়ে পড়েছে মুম্বাইতে। নগরীর বিভিন্ন রেল লাইন ও পথে ঘাটে পানি জমে গিয়েছে। ফলে রেল্পরিষেবার পাশাপাশি যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটছে। মুম্বাইয়ের পাশাপাশি মহারাষ্ট্রের থানে, পালঘর এবং রায়গড়েও চলছে ভারী বৃষ্টি। সেখানেই রাস্তায় রাস্তায় পানি দাঁড়িয়ে গিয়েছে।কোথায় হাঁটু সমান আবার কোথাও কোমর সমান পানি জমে গিয়েছে রাস্তার মধ্যে।

জানা গেছে, প্রায় এক সপ্তাহ ধরে চলা ভারী বৃষ্টিপাতের কারণে মহারাষ্ট্রে ৩০ জনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার থানেতে একটানা বৃষ্টিপাতের ফলে বোল্ডার গড়িয়ে এসে একটি বাড়ি গুঁড়িয়ে দেয়। ওই ঘটনায় প্রাণ হারান একই পরিবারের পাঁচ জন। ওই পরিবারের স্বামী স্ত্রী সহ তাদের তিন সন্তান জীবন্ত চাপা পড়ে। পাশাপাশি গত এক সপ্তাহ ধরে টানা বৃষ্টিপাতের কারণে মুম্বইয়ের একাধিক এলাকায় সাত জনের মতো মানুষের ডুবে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। যাদের এখনও খোজ মেলেনি।

একনাগাড়ে বৃষ্টিপাতের কারণে মুম্বাইয়ের একাধিল ট্রেন লাইনে পানি জমে গিয়েছে। ফলে ব্যাহত হচ্ছে ট্রেন পরিষেবা। এদিকে আবহাওয়া সুত্রে খবর, গত শুক্রবার মাত্র সাড়ে চার ঘন্টায় মুম্বইতে ২৫৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যা গত ১০ বছরের জুলাই মাসের নিরিখে রেকর্ড।

এদিকে আগামী ২৪ ঘন্টায় মহারাষ্ট্র রাজ্যের মুম্বই সহ একাধিক এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে ভারতের মৌসম ভবন।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা