বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : রাত পোহালেই ঈদুল আজহা। স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শেষ মুহূর্তে গ্রামের বাড়ি যাচ্ছেন মানুষ। মহাসড়কে অতিরিক্ত যানবাহন ও ঘরমুখো মানুষের চাপে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে কর‌টিয়ার করা‌তিপাড়া পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার অংশে কোথাও কোথাও যানজটের সৃষ্টি হয়েছে। এতে ধীরগতিতে চলাচল করছে পরিবহনগুলো।

দীর্ঘ সময় সড়কে আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। ত‌বে মহাসড়‌কে যানবাহন চলাচল স্বাভা‌বিক রাখ‌তে পু‌লি‌শ সদস‌্যরা কাজ ক‌রে যা‌চ্ছেন।

যানজটের কারণ হিসেবে, মহাসড়কে স্বাভাবিককের চেয়ে তিনগুন বেশি পরিবহন, দফায় দফায় বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বন্ধ ও সিরাজগঞ্জ অংশে পরিবহনগুলো চলাচলে বাঁধাপ্রাপ্তকে দায়ী করছে পুলিশ প্রশাসন।

টাঙ্গাইল ট্রা‌ফিক পু‌লি‌শের সা‌র্জেন্ট মুশ‌ফিকুর রহমান বলেন, মহাসড়কে ভোর থেকে গাড়ির চাপ রয়েছে। প্রতিদিনই এমন হচ্ছে, কারণ স্বাভাবিক দিনের চেয়ে মহাসড়কে গাড়ি তিনগুন বেড়ে গেছে। রাতেও মহাসড়‌কে বিপুল প‌রিমা‌ণ যানবাহন র‌য়ে‌ছে। এতে মহাসড়‌কে থে‌মে থে‌মে যানবাহন চল‌ছে। এছাড়া সেতু‌তে টোল আদায় বন্ধ ও সিরাজগঞ্জ অং‌শে যানবাহন চলাচল বাধার সম্মু‌খীন হওয়ায় যানবাহনের চাপ টাঙ্গাইল অং‌শে গি‌য়ে ঠে‌কে‌ছে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা