,

ট্রাকেও ফিরছে মানুষ

news-image

জেলা প্রতিনিধি : রাত পোহালেই পবিত্র ঈদুল আযহা। স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছে উত্তরবঙ্গের মানুষ। ফলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে যানবাহন ও যাত্রীদের উপচেপড়া রয়েছে। বাস, ট্রাক প্রাইভেটকার, মোটরসাইকেলের পাশাপাশি কম খরচে ট্রাকে করে বাড়ি ফিরছেন নিম্ন আয়ের মানুষেরা।

মঙ্গলবার (২০ জুলাই) ভোর থেকেই বঙ্গবন্ধু সেতু পশ্চিম থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত মহাসড়কে অন্যান্য যানবাহনের পাশাপাশি ঢাকা-নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে পণ্য ও পশুবাহী ট্রাকে করে গ্রামে ফিরছে মানুষ। বাদ যায়নি নারী-শিশুরাও।

ঘরমুখো মানুষের চাপে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। অনেকে যানজটে আটকে থেকে বিরক্ত হয়ে ট্রাক, বাস থেকে নেমে ভাড়ায় চালিত মোটরসাইকেলে সিএনজিচালিত অটোরিকশায় গ্রামে ছুটছেন।

পরিবার নিয়ে ঢাকা থেকে পাবনাগামী ট্রাক যাত্রী আব্দুর রউফ জানান, ঢাকা থেকে পরিবার নিয়ে পাবনায় যাচ্ছি। বাসের তুলনায় ট্রাকে ভাড়া কমের কারণে পরিবারসহ ট্রাকে উঠেছি। কিন্তু যানজটের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে। ভোগান্তি সহ্য করেও স্বজনদের সঙ্গে ঈদ করবো এটাই আনন্দের।

আরেক ট্রাকের যাত্রী ইউনুস আলী জানান, স্বল্প বেতনের চাকরি করি। বাসে সিট পাওয়া খুবই কঠিন। অতিরিক্ত ভাড়া দিয়ে প্রাইভেটকার অথবা মাইক্রোবাসে যাওয়ার সামর্থ্য নেই। তাই কম ভাড়ায় ঝুঁকি নিয়ে ট্রাকে করে স্বজনদের সঙ্গে ঈদ করতে গ্রামের বাড়ি রংপুর যাচ্ছি।

দিনাজপুরগামী ট্রাকযাত্রী রফিক, সোবাহান, রুবেল ও সুমন জানান, বাসে ভাড়া বেশি। আমরা সামান্য বেতনের চাকরি করি। তাই কষ্ট হলেও ট্রাকে করে বাড়ি ফিরছি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, মহাসড়কে ঈদে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। বাসে সিট না পেয়ে অনেকে ট্রাকে বাড়ি যাচ্ছেন। যানবাহনের চাপ অনেক বেশি। তাই বিভিন্ন স্থানে যানজটের সৃষ্টি হচ্ছে। বিশেষ করে ঝুকিপূর্ণ নলকা সেতুর কারণে মাঝে মধ্যেই যানজট সৃষ্টি হচ্ছে। যানজট নিরসনে পুলিশ সর্বাত্মক কাজ করছে।

 

এ জাতীয় আরও খবর

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট