,

পরিকল্পনামন্ত্রীর আইফোন যেভাবে উদ্ধার হলো

news-image

নিজস্ব প্রতিবেদক : পরিকল্পনামন্ত্রী আবদুল মান্নানের ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগ। এ ঘটনায় পাঁচ জনকে আটক করা হয়েছে।

এরা হলেন- মো. সগির, মো. সুমন মিয়া, মো. জাকির হোসেন, মো. হামিদ আহমেদ সোহাগ ওরফে আরিফ এবং মো. জীবন। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, বিভিন্ন মডেলের ১০ ফোন, একটি ল্যাপটপ এবং মোবাইল ভাঙ্গার বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়।

এ বিষয়ে আজ সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন ডিএমপির রমনা বিভাগের উপ কমিশনার (ডিসি) মো. সাজ্জাদুর রহমান।

ডিসি সাজ্জাদুর রহমান বলেন, গত ৩০ মে রাজধানীর বিজয় সরণি থেকে পরিকল্পনামন্ত্রীর ফোন ছিনতাইয়ের পর এই ঘটনায় ধানমন্ডি থানায় একটি মামলা করা হয়। মামলার তদন্ত করতে গিয়ে পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। পরে আসামি সুমন ও সগিরকে আটক করা হয়।

সাজ্জাদুর রহমান বলেন, ‘তাদের দেওয়া তথ্যমতে আমরা জাকিরকে আটক করি। জাকির জানায়, এই মোবাইল সে আরিফের কাছে বিক্রি করেছে। পরে আমরা আরিফকে আটক করি। মোবাইলটিও উদ্ধার করা হয়। শুধু তাই নয়, জীবন ও আরিফের কাছ থেকে অনেকগুলো মোবাইল এবং ল্যাপটপ জব্দ করা হয়।’

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের