,

আখাউড়া স্থলবন্দর দিয়ে ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২০ জুলাই) থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ৬ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন ও স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়।

স্হলবন্দর সূএে জানা যায়, পবিত্র ঈদুল আজহা এবং শুক্রবার সাপ্তাহিক বন্ধ থাকায় আগামী ২০ জুলাই (মঙ্গলবার) থেকে ২৫ জুলাই (রোববার) পর্যন্ত আখাউড়া স্থলবন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় আখাউড়া আন্তর্জাতিক চেকপোষ্ট দিয়ে বিশেষ অনুমতি স্বাপেক্ষে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

এ ব্যাপারে আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বলেন, আমদানিকারক এসোসিয়েন ও সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েনের যৌথ সভায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৬ আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি আগরতলার ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের