বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের রেসিপি: সেমাইয়ের মজাদার ৩ পদ

news-image

ঈদে মিষ্টিমুখ না করলে কি হয়। আর ঈদে মিষ্টিমুখ করতে থাকা চায় সেমাইয়ের সুস্বাদু সব পদ। আর মাত্র দুইদিন পরেই ঈদুল আজহা। ঈদ উপলক্ষে সবাই সেমাই রান্না করবেন নিশ্চয়ই!

ঈদের দিন খুব কম সময়েই তৈরি করে নিতে পারবেন সুস্বাদু তিন পদের রেসিপি। পারফেক্ট সেমাই তৈরি করতে অনুসরণ করুন রেসিপি-

শাহী জর্দা সেমাই

উপকরণ

১. সেমাই আধা প্যাকেট
২. নারকেল কুড়ানো আধা কাপ
৩. তেজপাতা ২-৩টি
৪. এলাচ ১টি
৫. দারুচিনি ৩টি
৬. লবণ সামান্য
৭. ঘি ২-৩ টেবিল চামচ
৮. চিনি পরিমাণমতো
৯. বাদাম পছন্দমতো

jagonews24

পদ্ধতি

প্রথমে সেমাই হালকা ভেঁজে নিন। তারপর হালকা গরম পানিতে ৪-৫ মিনিট ভিজিয়ে রেখে ছাঁকনিতে পানি ঝরিয়ে নিন। তারপর প্যানে নারকেল ও ড্রাই ফ্রুটস বাদে সব অল্প একটু ঘি দিয়ে ভেঁজে নিন।

সেমাইয়ের পানি শুকিয়ে আসতেই এর মধ্যে চিনি দিয়ে দিন। ভাঁজা হলে সেমাই এক পর্যায়ে ঝরঝরা হবে। রান্না শেষে ড্রাই ফ্রুটসগুলো ছড়িয়ে দিন। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন শাহী জর্দা সেমাই।

দুধ সেমাই

উপকরণ

১. সেমাই ২০০ গ্রাম
২. চিনি আধা কাপ
৩. এলাচ ৩টি
৪. দারুচিনি ৩ টুকরো
৫. তেজপাতা ১টি
৬. দুধ ১ লিটার

jagonews24

পদ্ধতি

দুধ ঘন করে জ্বাল দিয়ে নিন। তাতে আধা কাপ চিনি মিশিয়ে সঙ্গে এলাচ, দারুচিনি এবং তেজপাতা দিন। কে প্যাকেট থেকে সেমাই অর্ধেক করে নিয়ে ঘিতে ভেজে নিন। মচমচে হলে তা গরম দুধে ঢেলে দিন। হালকা গরম থাকতেই পরিবেশন করুন।

নবাবি সেমাই

উপকরণ

১. লাচ্ছা সেমাই ২৫০ গ্রাম
২. দুধ ১ কেজি
৩. গুঁড়ো দুধ ২০০ গ্রাম
৪. প্রয়োজন মতো চিনি
৫. কর্নফ্লাওয়ার ৩ চামচ
৬. কনডেন্সড মিল্ক ৫০ গ্রাম ও
৭. ক্রিম ৫০ গ্রাম

jagonews24

পদ্ধতি

প্রথমে প্যানে ঘি গরম করে লাচ্ছা সেমাই ভেজে নিন। এবার চিনি এবং গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে ভাজুন। অন্য কড়াইতে ঘন করে দুধ জ্বাল দিন। ৫ মিনিট পর কনডেন্স মিল্ক দিয়ে তারপর চিনি দিন।

৫ মিনিট নেড়ে ক্রিম দিন। এবার কর্নফ্লাওয়ার দিয়ে কিছুক্ষণ নেড়ে ঘন হলে চুলা বন্ধ করে দিন। এবার একটি পাত্রে ভাজা সেমাই ঢেলে নিন, তার ওপরে ক্রিম দিন। এর উপরে সেমাই দিন। সবশেষে বাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা