,

করোনাভাইরাস: ৪ আরব দেশে ঈদের নামাজ বাতিল ঘোষণা

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চারটি আরব দেশ পবিত্র ঈদুল আজহার নামাজ বাতিল ঘোষণা করেছে। আগাম সতর্কতা হিসেবে দেশগুলোর সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

ঈদুল আজহার নামাজ বাতিল করা চার আরব দেশ হলো মরিতানিয়া, মরক্কো, ওমান এবং তিউনিসিয়া। আজ সোমবার বার্তা সংস্থা আনাদোলু নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে অন্য আরব দেশ, বিশেষ করে মিশর, সৌদি আরব, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান নামাজের সময় সীমাবদ্ধ করে দিয়েছে। পাশাপাশি খোলা ময়দানে খুতবা পাঠসহ সতর্কতামূলক ব্যবস্থাপনায় ঈদের নামাজ আদায় করবে।
এছাড়াও আলজেরিয়া, ফিলিস্তিন, লিবিয়া এবং জিবুতিতেও ঈদের নামাজ আদায় হবে। অন্যদিকে, বাহরাইন জানিয়েছে, তারা মসজিদের ভেতর নির্দিষ্ট সংখ্যক মুসল্লির উপস্থিতিতে নামাজ আদায়ের অনুমতি দেবে।

এর বাহিরে সিরিয়া, সোমালিয়া, সুদান, লেবানন, ইয়েমেন এবং কোমোরোস তাদের সিদ্ধান্তের কথা এখনো জানায়নি।

প্রসঙ্গত আগামীকাল মঙ্গলবার আরব বিশ্বসহ অনেক দেশেই মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ, পাকিস্তান ও ভারতসহ উপমহাদেশে ঈদ অনুষ্ঠিত হবে আগামী পরশু বুধবার।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের