,

শোলাকিয়ায় এবারও হচ্ছে না ঈদ জামাত

news-image

কিশোরগঞ্জ প্রতিনিধি : ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে এবারও হচ্ছে না ঈদজামাত। এ ঈদগাহে এবার নিয়ে টানা দ্বিতীয়বারের মত ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে না। এর আগেরবারও করোনার কারণে বন্ধ ছিল শোলাকিয়ায় ঈদজামাত। এবার এ ঈদগাহে হওয়ার কথা ছিল ১৯৪তম জামাত। করোনা মহামারির কারণে শোলাকিয়া ঈদগাহে ঈদের নামাজ আদায় বন্ধ রাখা হয়েছে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, করোনা মহামারির বিস্তার ঠেকাতে শোলাকিয়া ঈদগাহে ঈদের নামাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে মসজিদগুলোতে একাধিক ঈদের নামাজ হবে।

জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ শামীম আলম জানান, করোনা মহামারীর কারণে ঈদগাহগুলোতে ঈদের জামাত আদায় নিরুৎসাহিত করা হয়েছে। তবে স্থানীয়ভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ করোনা পরিস্থিতি বিবেচনায় ঈদগাহে জামাত আদায়ের সিদ্ধান্ত দিতে পারেন। কিন্তু শোলাকিয়া যেহেতু বড় ঈদগাহ, আর এখানে দূর দূরান্তের মুসল্লিরা এসে থাকেন, সে কারণে শোলাকিয়া ঈদগাহে ঈদের জামাত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুসল্লিরা স্বাস্থ্যবিধি মেনে মসজিদগুলোতে ঈদের নামাজ পড়বেন বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, ১৮২৮ সালে শোলাকিয়া ঈদগাহে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রায় সাত একর আয়তনের এ ঈদগাহে ঈদের জামাতে লাখ লাখ মুসল্লির জমায়েত হয়।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের