,

ডাক্তার নিয়োগে স্থগিত বিসিএসের ভাইভা শুরু ১০ আগষ্ট

news-image

নিজস্ব প্রতিবেদক : দুই হাজার সহকারী সার্জন নিয়োগের ৪২তম (বিশেষ) বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের স্থগিত মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী ১০ আগষ্ট থেকে।

সোমবার বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে জানানো হয়, মৌখিক পরীক্ষা চলবে ২৯ আগষ্ট পর্যন্ত। নম্বর ১০০, প্রতিদিন পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, মৌখিক পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের কোনো প্রবেশপত্র ডাকযোগে পাঠানো হবে না। প্রার্থীরা চাইলে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

এছাড়া যারা সরকারি বা আধাসরকারী বা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত আছেন তাদের ছাড়পত্র মৌখিক পরীক্ষার দিন জমা দিতে হবে।

এর আগে গত ২২ জুন করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে ঢাকাকে কার্যত বিচ্ছিন্ন করে ফেলায় ডাক্তার নিয়োগের ৪২তম বিসিএসের (বিশেষ) মৌখিক পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

৪২তম (বিশেষ) বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয় গত ২৯ মার্চ। ২০০ নম্বরের পরীক্ষায় উত্তীর্ণ হন ৬ হাজার ২২ জন। আবেদন জমা পড়েছিল ৩১ হাজারের বেশি।

গত বছরের ৩০ নভেম্বর ৪২তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। একই দিন ৪৩তম সাধারণ বিসিএসেরও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা