শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বে করোনা ভাইরাস শনাক্ত ১৯ কোটি ছাড়াল

news-image

নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসে সংক্রমিত মানুষের সংখ্যা ১৯ কোটি ছাড়িয়েছে। এ পর্যন্ত মারা গেছেন ৪১ লাখের বেশি মানুষ। আর এ মহামারি থেকে সুস্থ হয়ে উঠেছেন প্রায় ১৭ কোটি ৩৮ লাখের বেশি মানুষ।

সোমবার সকাল সাড়ে ৯টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এসব তথ্য পাওয়া গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, সারাবিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৯ কোটি ১২ লাখ সাত হাজার ৪৮ জন। আর এতে মৃত্যু হয়েছে ৪১ লাখ পাঁচ হাজার ৭২৮ জনের। এখন পর্যন্ত এ ভাইরাস থেকে ১৭ কোটি ৪১ লাখ ৬৫ হাজার ৯৩৭ জন সুস্থ হয়ে উঠেছেন।

করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখনো বিশ্বে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে তিন কোটি ৪৯ লাখ ৬৩ হাজার ৯০৭ জন। এতে মৃত্যু হয়েছে ছয় লাখ ২৪ হাজার ৭৪৬ জনের।

অন্যদিকে করোনা শনাক্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে তিন কোটি ১১ লাখ ৪৩ হাজার ৫৯৫ জন। এতে মৃত্যু হয়েছে চার লাখ ১৪ হাজার ১৪১ জনের। আর এ মহামারি থেকে সুস্থ হয়ে উঠেছেন তিন কোটি তিন লাখ ৭৬২ জন।

তৃতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। যদিও মৃত্যুর দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে তারা। সেখানে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৪২ হাজার ২৬২ জনে। এছাড়া এখন পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে এক কোটি ৯৩ লাখ ৭৬ হাজার ৫৭৪ জন। এছাড়া দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন এক কোটি ২৩ হাজার ৫১২ জন।

সংক্রমণ ও মৃত্যুর তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে রাশিয়া, ফ্রান্স, তুরস্ক, যুক্তরাজ্য, আর্জেন্টিনা, কলম্বিয়া ও ইতালি।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা