,

কেরানীগঞ্জে গ্যাস লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ শিশুর মৃত্যু

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের বাঘৈর এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিল রোজা (৩) নামে একটি শিশু। রোববার (১৮ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

এর আগে বৃহস্পতিবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন।

তিনি বলেন, দক্ষিণ কেরানীগঞ্জ থেকে দুই শিশুসহ পাঁচজন দগ্ধ হয়ে হাসপাতালে আসে। তাদের মধ্যে রোজা নামে শিশুটির শরীরে ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় গত রাত সাড়ে ১২টার দিকে সে মারা যায়। ওই ঘটনায় দগ্ধ আরও তিনজন চিকিৎসাধীন। আর একজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১