দ্বিতীয় কিস্তিতেও জুটি হচ্ছেন হৃত্বিক-ক্যাটরিনা!

news-image

বিনোদন ডেস্ক : বৃহস্পতিবার (১৫ জুলাই) জোয়া আখতারের ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ সিনেমাটি মুক্তির ১০ বছর পূর্ণ করেছে। দুর্দান্ত এই সিনেমাটির স্মৃতিচারণ করতে গিয়ে সিনেমাটির পরিচালক তার ইনস্টাগ্রাম পোস্টে একটি নীল গাড়ির ছবি শেয়ার করেছেন।

এরপর থেকে ভক্তদের অনেকেই ধারণা করা শুরু করেন, এবার বুঝি দ্বিতীয় কিস্তি চলেই আসছে সিনেমাটির।

তবে শুধু ভক্তরা নয়, দ্বিতীয় কিস্তি নিয়ে আভাস দিয়েছেন জোয়া আখতার নিজেও।

গাড়িটির ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেন, ‘গাড়িটি হয়তবা আরো একবার বের করার সময় চলে এসেছে। দশটি বছর পার হয়ে গেল। দারুণ সব স্মৃতি। দুর্দান্ত সব অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করে দারুন কিছু সময় কাটিয়েছিলাম।’

পোস্টটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ শোরগোল পড়ে যায়। সেখানে কমেন্ট করেন ছবির প্রধান চরিত্র হৃত্বিক রোশানও।

সিনেমাটির দ্বিতীয় কিস্তিতে নিজের ইচ্ছের কথা জানিয়ে তিনি লিখেন, ‘হাহাহাহাহাহ সম্মতি আছে প্রিয়।’

হৃত্বিকের বিপরীতে অভিনয় করা ক্যাটরিনা কাইফও জোয়া আখতারের স্মৃতিচারণে শরিক হয়েছেন। তিনি পোস্টের নিচে লেখেন, ‘অসাধারণ’।

হৃত্বিক-ক্যাটরিনার মন্তব্য আভাস দিচ্ছে ‘জিন্দেগি না মিলেগি’ দোবারায় জুটি হবেন তারাই।

এদিকে আরেক পরিচালক করণ জোহর জোয়ার ও-ই পোস্টে লিখেছেন, ‘কি অসাধারণ একটি সিনেমা ছিলো। আমার পছন্দের সেরা ছবিগুলোর মধ্যে একটি।’

প্রসঙ্গত, দিন কয়েক আগে ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ সিনেমাটির দ্বিতীয় কিস্তি নিয়ে কথা বলেছিলেন হৃত্বিক রোশন। তার সম্মতির কথাও জানিয়েছিলেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী