বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মধুমতি ব্যাংকের বরখাস্ত শাখা ম্যানেজারসহ দুজনের বিরুদ্ধে মামলা

news-image

নিজস্ব প্রতিবেদক : পাঁচটি ব্যাংক হিসাবের মাধ্যমে বিপুল অংকের অর্থ আত্মসাতের অভিযোগে মধুমতি ব্যাংকের (ভোলার) চরফ্যাশন শাখার দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত ১৫ জুলাই সংস্থাটির উপ-পরিচালক দেবব্রত মন্ডল বরিশালে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন। রোববার (১৮ জুলাই) দুদকের জনসংযোগ শাখা এ তথ্য জানিয়েছে।

মামলার আসামিরা হলেন মধুমতি ব্যাংকের বরখাস্ত ম্যানেজার রেজাউল কবির ও বরখাস্ত অ্যাসিস্ট্যান্ট অফিসার সাহাবুদ্দিন।

গত জানুয়ারিতে ভোলার চরফ্যাশনে মধুমতি ব্যাংকের তৎকালীন ম্যানেজার মো. রেজাউল কবিরের বিরুদ্ধে ওই টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। এ ঘটনায় তার বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করে ব্যাংক কর্তৃপক্ষ। যদিও সংবাদ সম্মেলনে রেজাউল তা অস্বীকার করেন।

দুদকের মামলার এজাহারে বলা হয়, পাঁচটি ব্যাংক হিসাবের মাধ্যমে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করে টাকা আত্মসাৎ করে দণ্ডবিধির ৪০৯ ধারা তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় রেজাউল শাস্তিযোগ্য অপরাধ করেছেন। রেজাউলকে বরখাস্ত অ্যাসিস্ট্যান্ট অফিসার সাহাবুদ্দিন সহায়তা করেছেন বলে দুদকের কাছে প্রতীয়মান হওয়ায় তার বিরুদ্ধেও মামলা করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা