,

করোনার মধ্যে নতুন আতঙ্ক, যুক্তরাষ্ট্রে ফের ‘মাঙ্কিপক্স’-এর সংক্রমণ

news-image

অনলাইন ডেস্ক : মহামারী করোনার দ্বিতীয় ঢেউ সামলে তৃতীয় আঘাতের আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। এই পরিস্থিতিতে নতুন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ‘মাঙ্কিপক্স’ সংক্রমণ। প্রায় ২০ বছর পর যুক্তরাষ্ট্রে ফের ‘মাঙ্কিপক্স’ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। খবর জি নিউজ ও বিবিসির।

জানা গেছে, টেক্সাসের এক বাসিন্দার শরীরে এই ভাইরাসের উপস্থিতির প্রমাণ মিলেছে। সম্প্রতি নাইজেরিয়া থেকে যিনি ফিরেছিলেন। বর্তমানে আক্রান্ত ব্যক্তিকে ডালাসের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সঙ্গে বিমান বন্দর ও স্বাস্থ্য দফতরকেও সতর্ক করেছে দেশটির সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ২০০৩ সালে আমেরিকায় মাঙ্কিপক্স-এর প্রাদুর্ভাব দেখা যায়। সেসময় ৪৭ জন আক্রান্ত হয়েছিলেন এই ভাইরাসে। করোনার মতোই একটি ভাইরাসবাহিত রোগ মাঙ্কিপক্স। পশুদের শরীরে এই ভাইরাস থাকে এবং শ্বাসপ্রশ্বাসের মাধ্যমেই মানুষের শরীরে ছড়িয়ে পড়ে। এর থেকে বাঁচার উপায় মাস্ক পরা।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি