বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আকাশপথেও যাত্রীর চাপ

news-image

নিজস্ব প্রতিবেদক : ঈদ উপলক্ষে বাস, ট্রেন ও লঞ্চের মতো আকাশপথেও বেড়েছে যাত্রীর চাপ। এরইমধ্যে অভ্যন্তরীণ ফ্লাইটের ৯৫ ভাগ টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানা গেছে।

ইউএস-বাংলা এয়ারলাইনসের বিপণন ও জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম সাংবাদিকদের জানান, ১৯ জুলাই পর্যন্ত ঢাকা থেকে যাওয়ার প্রায় সব টিকিটই বিক্রি শেষ। ২০-২১ জুলাইয়ের কিছু টিকিট রয়েছে।

তিনি বলেন, কঠোর বিধিনিষেধের কারণে অনেকেই ঢাকায় আটকা পড়েছিলেন। তারমধ্যে ঈদে ঘরমুখী মানুষের চাপ। সবমিলিয়ে বড় অংশ আকাশপথে রাজধানী ছাড়ছেন।

এদিকে বেসরকারি এয়ারলাইনস নভোএয়ারের বিপণন বিভাগের প্রধান মেসবাহ উল ইসলাম বলছেন, সব রুটেই চাপ রয়েছে। তবে এই চাপ একমুখী। অর্থাৎ ঢাকা থেকে যে ফ্লাইটগুলো যাবে সেগুলো ইতোমধ্যে ফুল হয়ে গেছে। কিন্তু আসার ফ্লাইটে পর্যাপ্ত সিট ফাঁকা রয়েছে।

উল্লেখ্য, করোনার কারণে এবার নির্ধারিত সূচির বাইরে ঈদের আগে বাড়তি ফ্লাইট পরিচালনার সুযোগ পায়নি এয়ারলাইনসগুলো।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা