,

দেশের পথে সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : চীন থেকে কেনা সিনোফার্মের প্রথম ও দ্বিতীয় ব্যাচের ২০ লাখ ডোজ টিকা দেশের পথে রওনা হয়েছে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট প্রথম ব্যাচের ১০ লাখ এবং ৭টা ৪৫ মিনিটে দ্বিতীয় ব্যাচের ২০ লাখ ডোজ টিকা নিয়ে বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার পথে রওনা হয়েছে।

ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

প্রথম ব্যাচের ১০ লাখ ডোজ টিকা আজ শনিবার (১৭ জুলাই) রাত ১১টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।

সে সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থেকে টিকাগ্রহণ করবেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান শনিবার দুপুরে এ তথ্য জানান।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের