বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা, আওয়ামী লীগ নেতা বহিষ্কার

news-image

ফেনী প্রতিনিধি : ফেনীতে গরু ব্যবসায়ীকে চাঁদার জন্য গুলি করে হত্যাকারী সেই পৌর কাউন্সিলর আবুল কালামকে আওয়ামী লীগের সকল সাংগঠনিক কর্মকাণ্ড থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। আজ শনিবারন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম স্বপন মিয়াজি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করা হয়েছে।

স্বপন মিয়াজি জানান, জেলা আওয়ামী লীগের নির্দেশক্রমে পৌর আওয়ামী লীগের জরুরি সভায় আবুল কালামকে সংগঠন বিরোধী কার্যক্রম ও অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে পৌরসভার ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি ও সকল সাংগঠনিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, চাঁদা না দেয়ায় শুক্রবার রাত তিনটার দিকে ফেনী শহরের সুলতানপুর এলাকার ক্যাডেট কলেজ সংলগ্ন আহসান মিয়ার বাড়ির সামনে শাহ জালাল (৩০) নামে এক গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করার অভিযোগ রয়েছে আবুল কালামের বিরুদ্ধে। এই ঘটনায় আবুল কালামসহ তিনজনের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা হয়েছে।
এরই মধ্যে ঘটনায় জড়িত একজনকে পুলিশ আটক করেছে। আবুল কালামের বাড়ি থেকে পুলিশ রক্তমাখা আবুল কালামের একটি পাঞ্জাবি ও হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি মোটর সাইকেল জব্দ করেছে। আবুল কালাম প্রায় দুই বছর আগে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করেন। বিএনপি থাকাকালীন সে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মীকে চরম নির্যাতন করেছিলেন।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা