,

ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার

news-image

রূপগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে সুমন মিয়া (৩২) নামের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার তারাব পৌরসভার রূপসী কাহিনা এলাকা থেকে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শিক্ষক সুমন মিয়া বগুড়া জেলার গাবতলী থানার নিজগ্রাম এলাকার আজাহার ফকিরের ছেলে। বর্তমানে সুমন রুপসী কাহিনা এলাকার ফখরউদ্দিনের বাড়িতে ভাড়ায় বসবাস করে আসছেন।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক গোলজার হোসেন জানান, রূপসী কাহিনা এলাকার দশম শ্রেণির ওই ছাত্রীকে প্রাইভেট পড়াতো সুমন। প্রাইভেট পড়ার সুযোগে দু’জনের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। চলতি বছরের গত ২ জানুয়ারি সকালে ছাত্রীর মা, বাবা ও বোন গাউছিয়া মার্কেটে বাজার করতে যায়। সকাল ১০টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে সুমন।
এ ঘটনায় শনিবার সকালে স্কুলছাত্রী নিজে বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। ওই মামলায় শিক্ষক সুমন মিয়াকে গ্রেফতার করে পুলিশ। আসামিকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা গোলজার হোসেন।

 

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১