শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথমবার জুটি বাঁধলেন মিশু সাব্বির ও তানহা তাসনিয়া

news-image

অনলাইন ডেস্ক : প্রথমবার জুটি বাঁধলেন চিত্রনায়িকা তানহা তাসনিয়া ইসলাম ও জনপ্রিয় অভিনেতা মিশু সাব্বির। ঈদের জন্য নির্মিত একটক নাটক ‘টুয়েন্টি ফোর আওয়ার্স’ একসঙ্গে দেখা যাবে তাদের। জিয়াউদ্দিন রাজুর গল্পে নাটকটি পরিচালনা করেছেন সাইদুর ইমন। এরই মধ্যে রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকের শুটিং সম্পন্ন হয়েছে।

তানহা মূলত সিনেমায় অভিনয় করেন। তবে ইদানিং ছবির ব্যস্ততা না থাকায় নাটকে সময় দিচ্ছেন। অন্যদিকে মিশু সাব্বির নাটকেরই শিল্পী। এ নাটকের মাধ্যমে প্রথমবার এ দুই শিল্পী একসঙ্গে কাজ করলেন। কাজটি নিয়ে মিশু সাব্বির গণমাধ্যমকে বলেন, ‘আমরা কাজটা ভীষণ উপভোগ করেছি। আমার বিশ্বাস নাটকটি দর্শকের ভালো লাগবে।’

চিত্রনায়িকা তানহা তাসনিয়া গণমাধ্যমকে বলেন, ‘মিশু সাব্বির নিঃসন্দেহে একজন ভালো অভিনেতা। তার সঙ্গে পরিচয়ের প্রথম থেকেই ভীষণ সহযোগিতা করেছে। আমার সহশিল্পী, পরিচালক সাইদুর ইমনসহ সবাই মিলে ভীষন আনন্দের মধ্যদিয়ে কাজটি করেছি। ‘টুয়েন্টি ফোর আওয়ার্স’-এর পুরো টিমকে আমি ভীষণভাবে মিস করবো।’
উল্লেখ্য, আগামী ঈদে একটি স্যাটেলাইট টিভি চ্যানেলে এবং একটি ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচার করা হবে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা