,

সৌদি আরবে নামাজের সময় খোলা থাকবে দোকান

news-image

অনলাইন ডেস্ক : কয়েক দশক ধরে আজানের ডাক শোনার সঙ্গে সঙ্গে বাণিজ্যিক ব্যবসা প্রতিষ্ঠানের দরজা বন্ধের রীতি রয়েছে সৌদি আরবে। এ সময় পেট্রল পাম্প, ফার্মেসি, রেস্টুরেন্ট ও সুপারমার্কেটের সেবার জন্য বাইরে অপেক্ষা করতে হতো।

আরব নিউজ জানায়, ভোক্তাদের ‘অসুবিধা’ বিবেচনা করে সেই রীতি ওঠে যাচ্ছে।

শুক্রবার সৌদি চেম্বার্স এক বিজ্ঞপ্তিতে জানায়, নামাজের সময় দোকান খোলার রাখার অনুমতি দিয়েছে দেশটির শাসকেরা।

চেম্বার্সের সভাপতি আজলান বিন আবদুল আজিজ আল-আজলান জানান, ভোক্তাদের কেনাকাটার অভিজ্ঞতা ও পরিষেবার মান বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে মন্তব্য করেছেন মধ্যপ্রাচ্যের রাজনীতি ও অর্থনীতি বিষয়ক লেখক ও ভাষ্যকার আলী সামির শিহাবি। টুইটারে তিনি বলেন, দৈনন্দিন জীবনে ধর্মীয় আধিপত্য অবসানের বড় ধরনের প্রতীকী ও রাজনীতিক পদক্ষেপ এটি।

তার মতে, নামাজের জন্য এ প্রতিষ্ঠান ছিল কাজ থেকে দীর্ঘ বিরতির অজুহাত। যার কারণে পণ্য ও সেবার জন্য ভোক্তাদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হতো। এমনকি এ কারণে সরকারি দপ্তরগুলোও ক্ষতিগ্রস্ত হতো।

তবে অর্থনীতিবিদ হাবিবুল্লাহ আল-তুর্কিস্তানির মতে, এর ফলে জাতীয় অর্থনীতিতে বড় কোনো প্রভাব পড়বে না। কর্মচারীরা মধ্যবর্তী বিরতি নেয়। এখন নামাজের সময় দোকান খোলা থাকলেও কর্মচারীরা বিরতি নেবে। এটা তাদের অধিকার।

আরও বলেন, যারা অতিপ্রয়োজনীয় পণ্য বিক্রি করেন, বিশেষ করে মহাসড়কে যে সব দোকানের অবস্থান, তারা এ সিদ্ধান্তে লাভবান হবে। কিন্তু ধর্মীয় কাজে কর্মচারীদের বাধা দেওয়া যাবে না।

নামাজের সময় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকা নিয়ে অনেক দিন ধরে সৌদি আরবে বিতর্ক চলছিল। এত দিন প্রার্থনার সময় প্রতিষ্ঠান রাখলে ধর্মীয় পুলিশেরা শাস্তি দিতে পারত।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের