শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতদিয়ায় যানবাহনের দীর্ঘ সারি, গরু ব্যবসায়ীরা দুশ্চিন্তায়

news-image

রাজবাড়ী প্রতিনিধি : দৌলতদিয়ায় নদী পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে কোরবানির পশু ও যাত্রীবাহী শত শত যানবাহন। এতে করে ঘাট থেকে প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

শনিবার (১৭ জুলাই) সকালে দৌলতদিয়ার ঘাট এলাকায় এমন চিত্র দেখা যায়।

এছাড়া গোয়ালন্দ মোড়ের রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে প্রায় তিন কিলোমিটার সড়কে কয়েকশ পণ্যবাহী ট্রাক আটকে রয়েছে।

এদিকে পদ্মার তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। ফলে যানবাহন পারাপারে সময় লাগছে আগে তুলনায় বেশি। ঘণ্টার পর ঘণ্টা নদী পারের অপেক্ষায় থেকে ট্রাকে অসুস্থ হয়ে পড়ছে কোরবানির পশু। এতে দুশ্চিন্তায় রয়েছেন খামারি ও ব্যবসায়ীরা।

সেখানে আটকে থাকা গরু খামারি বলেন, ‘মধ্য রাতে দৌলতদিয়া ঘাটে এসেছি। কিন্তু সকাল ১০টা পর্যন্তও ফেরির দেখা পাইনি। দীর্ঘ সময় গরুগুলো দাঁড়িয়ে থেকে তীব্র গরমে অসুস্থ্য হয়ে পড়ছে।’

যানজটে আটকে থাকা এক বাসচালক বলেন, ‘গণপরিবহনের পাশাপাশি ঘাটে পশুবাহী ট্রাকের বাড়তি চাপ রয়েছে। এসব পশুবাহী ট্রাক বেশি পারাপার করায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে আমাদের।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটিসি) দৌলতদিয়া ব্যবস্থাপক মো. শিহাব উদ্দিন বলেন, ‘পশু ও যাত্রীবাহী পরিবহনের বাড়তি চাপে দৌলতদিয়া লম্বা সিরিয়াল তৈরি হয়েছে। চাপ সামলাতে ফেরির সংখ্যা বাড়িয়ে ১৬টি করা হয়েছে।’

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা