শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টিকা কেন্দ্র, না করোনার হাট!

news-image

একে অন্যের গায়ের সঙ্গে গা ঘেঁষে দাঁড়িয়ে আছেন ঘণ্টার পর ঘণ্টা। রোদে ঘেমে সবার অবস্থা কাহিল।অনেকের মুখে নেই মাস্ক। আর থাকলেও তা থুতনিতে বা কানে ঝুলছে।

শনিবার (১৭ জুলাই) সকাল ১০টার দিকে খুলনা জেনারেল হাসপাতালের (সদর) টিকা কেন্দ্র করোনা ভাইরাসের টিকা নিতে আসা মানুষের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে। ভোর থেকেই হাজারও মানুষের দীর্ঘ লাইন পড়ে এ কেন্দ্রে। সেখানে নেই শারীরীক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানার প্রবণতা। টিকা গ্রহিতার সঙ্গেও এসেছেন অনেকের স্বজন। টিকা নিতে মানুষের এই ভিড়ে স্বাস্থ্যবিধি পুরোপুরি উপেক্ষিত।

খোদ খুলনা সিভিল সার্জনের কার্যালয়ের পাশে এভাবে স্বাস্থ্যবিধি না মেনে টিকে নিতে আসা মানুষের জটলা দেখে অনেকেই মন্তব্য করছেন এটা তো টিকা কেন্দ্র নয়, যেন করোনার হাট।

স্বজনকে নিয়ে টিকা কেন্দ্র আসা আহসান কামরুল বলেন, করোনার হাট বসেছে খুলনা সদর হাসপাতালে। সকাল ৯টা থেকে করোনা ভ্যাকসিন নিতে আসা মানুষের ঢল হাসপাতালের সামনে। এভাবে যদি চলতে থাকে তাহলে সেদিন আর বেশি দূরে নাই, যখন প্রতিটি ঘরে ঘরে করোনা রোগী থাকবে।  টিকা কেন্দ্র বাড়ানোর দাবি জানান কেন্দ্রে আসা টিকা গ্রহিতারা।

খুলনা সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ  বলেন, টিকা নিতে আসা মানুষের উপচেপড়া ভিড় সামলাতে জেলা প্রশাসকের কাছে পুলিশ চেয়েছি। পুলিশ পেলে এই অবস্থার পরিবর্তন হবে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা