শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিউমার্কেটে উপচেপড়া ভিড়

news-image

নিজস্ব প্রতিবেদন : সরকারের লকডাউন শিথিল ঘোষণার পর রাজধানীর নিউমার্কেটে উপচে পড়া ভিড় দেখা গেছে। ঈদকে সামনে রেখে ক্রেতাদের ভিড় ব্যাপকভাবে লক্ষ্য করা গেছে।

করোনাভাইরাস সংক্রমণ বাড়ার কারণে টানা ১৭দিন বন্ধের পর বৃহস্পতিবার থেকে সারাদেশে দোকানপাট ও শপিং মলে বেচাকেনা শুরু হয়েছে। অনেকদিন বন্ধ থাকায় মার্কেটগুলোতে সাধারণ মানুষের চাপ বেড়েছে।

সরেজমিনে নিউমার্কেট এলাকা ঘুরে দেখা যায়, বেশিরভাগ মানুষই স্বাস্থ্যবিধি মানছে না। অনেকেই মাস্ক না পরেই মার্কেট করার জন্য চলে এসেছেন।

লকডাউন শিথিলে করোনা সংক্রমণ বাড়বে

এ ব্যাপারে দেশের প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক বলেন, লকডাউন শিথিলের ফলে সংক্রমণের গতি আরও অনেক বাড়বে। আমার আশঙ্কা- আগস্টের প্রথমার্ধ্বে আমরা দেখবো যে, প্রতিদিন আক্রান্তের সংখ্যা ২০-২৫ হাজার ছাড়িয়ে যাচ্ছে। মৃত্যুর সংখ্যা প্রতিদিন ৫০০ ছাড়িয়ে যাচ্ছে। এটা হওয়ার আশংকা খুবই বেশি। আমাদের জন্য ওটা খুবই দুঃখজনক ঘটনা হবে।

দেশের স্বনামধন্য এ রিউমাটোলজিস্ট বলেন, দিন দিন যেভাবে মৃত্যুর হার বাড়ছে। সরকারি হিসেব মতে, গত পাঁচ দিন ধরে দুইশ’র ওপরে মৃত্যু হচ্ছে। এই পরিপেক্ষিতে লকডাউন আরও কঠোরভাবে চালিয়ে যাওয়া উচিত ছিল। এর সঙ্গে আইনি বাধ্যবাধকতাগুলো আরও কঠোরভাবে প্রয়োগ করা উচিত ছিল। এটা করলে আমাদের দৃষ্টিতে বেশি যুক্তিসঙ্গত পদক্ষেপ হতো।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা