বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে কাভার্ডভ্যান-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত তিনজন

news-image

জেলা প্রতিনিধি : নরসিংদীতে কাভার্ডভ্যান ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।

শুক্রবার (১৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে পাঁচদোনা টঙ্গী আঞ্চলিক মহাসড়কের ভাটপাড়া টাকশাল মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-সুনামগঞ্জ জেলার বাংলাবাজার দেওয়ানগঞ্জ গ্রামের সাইফুল ইসলামের ছেলে আলামিন (১০), বেলাবো উপজেলার বটেশ্বর গ্রামের হাফিজুল ইসলাম (৪৬) ও গাজীপুরের কালিগঞ্জ উপজেলার মোজাফর হোসেনের ছেলে চাঁন মিয়া (৫৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচদোনা থেকে একটি কাভার্ডভ্যান টঙ্গীর দিকে যাচ্ছিল। পাঁচদোনা টঙ্গী আঞ্চলিক মহাসড়কের ভাটপাড়া টাকশাল মোড়ে পৌঁছালে বিপরীত দিক ঘোড়াশাল থেকে আসা একটি যাত্রীবাহী লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় লেগুনার সামনের অংশ দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত হন আরও পাঁচজন। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

পাঁচদোনা ফাঁড়ির ইনচার্জ ইউসুফ মিয়া বলেন, এ ঘটনায় ঘাতক কাভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে। হতাহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা