,

বেক্সিমকো ও আইসিবি’র মধ্যে সুকুক ইস্যুর চুক্তি

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো) ও ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) দেশের সর্বপ্রথম কর্পোরেট সুকুক (বেক্সিমকো গ্রিন সুকুক আল-ইস্তিস্না) ইস্যুর বিষয়ে একটি সমঝোতা চুক্তি সই করেছে।

চুক্তির অধীনে আইসিবি ৩ হাজার কোটি টাকা মূল্যের গ্রিন-সুকুক বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে। যা সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে অনুমোদন পেয়েছে।

এ উপলক্ষ্যে গত ১৫ জুলাই রাজধানীর ধানমন্ডিতে বেক্সিমকোর প্রধান কার্যালয়ে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেক্সিমকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওকে চৌধুরী এবং আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেক্সিমকো সোলার বিজনেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম রফিকুল ইসলাম, বেক্সিমকো লিমিটেডের নির্বাহী পরিচালক মোস্তফা জামানুল বাহার এবং সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এরশাদ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই চুক্তির মাধ্যমে গ্রিন-সুকুক আল-ইস্তিস্না ছাড়ার পথ আরও সুগম হবে। এটি বাংলাদেশে বেসরকারি খাতে দীর্ঘমেয়াদি বিনিয়োগের নতুন সম্ভাবনা উন্মোচন করবে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের