,

মাশরাফিকে ছাড়িয়ে শূন্যের রেকর্ড গড়লেন তামিম!

news-image

অনলাইন ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাট করছে সফরকারী বাংলাদেশ। ব্যাট করতে নেমে কোনো রান না করে আউট হন তামিম ইকবাল। বিদায়ের আগে ৭ বল খেলেন বাংলাদেশের অধিনায়ক। এতে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড গড়লেন তামিম।

বাংলাদেশের জার্সিতে এতদিন সবচেয়ে বেশি শূন্য রানের ইনিংসের যৌথ মালিকানা ছিল তামিম ইকবাল ও মাশরাফি বিন মর্তুজার দখলে। এবার সাবেক অধিনায়ককে ছাড়িয়ে গেলেন বর্তমান ওয়ানডে অধিনায়ক।

শুক্রবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলেই কাট করতে গিয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন তামিম। এতে অনাকাঙ্ক্ষিত এই রেকর্ডের মালিক বনে যান তিনি।
এ নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে মোট ৩৪ বার শূন্য রানে বিদায় নিলেন তামিম। বাংলাদেশের জার্সিতে তার পরেই অবস্থান মাশরাফির। ওয়ানডে থেকে আনুষ্ঠানিকভাবে অবসর না নেওয়া এই পেসার ব্যাট হাতে জাতীয় দলের জার্সিতে মোট ৩৩ বার ‘ডাক’ মেরেছেন।

তামিম ও মাশরাফির পরে অর্থাৎ তালিকার তৃতীয় স্থানে আছেন মোহাম্মদ আশরাফুল। এই ডানহাতি ব্যাটসম্যান জাতীয় দলের জার্সিতে মোট ৩১ বার শূন্য রানেই বিদায় নিয়েছেন। এরপর আছেন যথাক্রমে মুশফিকুর রহিম (২৬) ও হাবিবুল বাশার (২৫)।

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ‘ডাক’ মারার রেকর্ড অবশ্য মুত্তিয়া মুরালিধরনের দখলে। সাবেক লঙ্কান কিংবদন্তি স্পিনার ক্যারিয়ারে মোট ৫৯ বার শূন্য রানে আউট হয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ