আসুন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহকে স্মরণ করি: আহমেদ শরীফ

news-image

অনলাইন ডেস্ক : আল্লাহকে স্মরণ করে সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার আহ্বান জানিয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আহমেদ শরীফ। মঙ্গলবার (১৩ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেছেন, আসুন সকলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ তায়ালাকে স্মরণ করি। একমাত্র তিনিই সর্ব শক্তিমান।

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে আহমেদ শরীফ এক অপ্রতিদ্বন্দ্বী নাম। অভিনয় গুণে দশকের পর দশক তিনি মাতিয়ে রেখেছেন চলচ্চিত্রপ্রেমীদের হৃদয়। চলচ্চিত্রে তার অভিষেক নায়ক হিসেবে হলেও তিনি পরে খলনায়ক হিসেবে নিজের পরিচয় প্রতিষ্ঠা করেছেন। প্রায় আট শতাধিক বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন আহমেদ শরীফ। আহমেদ শরীফের প্রথম সিনেমার নাম সুভাষ দত্ত নির্মিত ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে আছে ক্ষতিপূরণ, মোহনা, তিনকন্যা, মহানায়ক, নাগ নাগিনীর প্রেম, শীষ নাগ, রূপসী নাগিন, রাজনন্দিনী, কেয়ামত থেকে কেয়ামত, দেনমোহর, মহেশখালীর বাঁকে, শেষ খেলা, শাস্তি, মেঘের কোলে রোদ, মিস ললিতা, চাওয়া থেকে পাওয়া, বিষে ভরা নাগিন।

১৯৮৪ সালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি প্রতিষ্ঠার সময়ে প্রথম সাধারণ সম্পাদক ছিলেন আহমেদ শরীফ, এরপর তিনি আরও দুই মেয়াদে সাধারণ সম্পাদক এর এবং চার মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেন।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী