বার্জারের শুভেচ্ছাদূত হলেন জয়া

news-image

বিনোদন ডেস্ক : দেশের শীর্ষ অভিনেত্রী যুক্ত হলেন দেশের শীর্ষস্থানীয় পেইন্ট সল্যুশন নির্মাতা প্রতিষ্ঠান বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের (বিপিবিএল) সঙ্গে। এ পণ্যটির ব্র্যান্ড পরিচয়ে নতুন এক মাত্রা যোগ করতে জয়াকে শুভেচ্ছাদূত হিসেবে বাছাই করা হয়েছে।

সম্প্রতি হালের সেনসেশন জয়া আহসান ও বার্জারের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানের মাধ্যমে জানানো হয় আগামী ২ বছরের জন্য জয়া আহসান বার্জারের লাক্সারি সিল্ক পণ্যের বিভিন্ন ক্যাম্পেইন, এনগেজমেন্ট সেশন ও অন্যান্য প্রচারণামূলক কাজে সম্পৃক্ত থাকবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার্জার পেইন্টস বাংলাদেশের বিক্রয় ও বিপণন বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার মহসিন হাবিব চৌধুরী, বার্জার পেইন্টস বাংলাদেশের মার্কেটিং বিভাগের জেনারেল ম্যানেজার এ কে এম সাদেক নাওয়াজ, এবং ইউনিট্রেন্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ক্রিয়েটিভ চিফ মুনির আহমেদ খান।

জনপ্রিয় তারকা জয়া আহসান এখন থেকে বার্জারের বিভিন্ন প্রচারণা ক্যাম্পেইন ও কার্যক্রমে অংশগ্রহণ করবেন। যার মাধ্যমে, বার্জারের লাক্সারি সিল্ক পণ্যগুলো এখন ক্রেতাদের কাছে আরও ভালো আবেদন তৈরি করতে পারবে।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী