,

নতুন কার্ড ইস্যুতে মাস্টারকার্ডের ওপর নিষেধাজ্ঞা জারি করল ভারত

news-image

অনলাইন ডেস্ক : ভারতজুড়ে মাস্টারকার্ড ইনকরপোরেশনের যেকোনও ধরনের নতুন কার্ড ইস্যুর ওপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে ভারত।

তথ্য সংরক্ষণ নীতিমালা লঙ্ঘনের অভিযোগে মার্কিন কোম্পানিটির ওপর এই নিষেধাজ্ঞা জারি করেছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক- রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। আগামী ২২ জুলাই থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। খবর ফ্রান্স২৪ ও রয়টার্সের।

আরবিআইয়ের এক প্রজ্ঞাপনের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশি কার্ড নেটওয়ার্ক ব্যবহারের ক্ষেত্রে ভারতীয়দের পেমেন্ট ডাটা সংরক্ষণ করতে হয়। যেন নিয়ন্ত্রক সংস্থা কোনও ধরনের বাধা ছাড়াই লেনদেন পর্যবেক্ষণ করতে পারে। কিন্তু মাস্টারকার্ড ২০১৮ সাল থেকে তথ্য সংরক্ষণের এ নীতিমালা মেনে চলছে না। এ জন্য অভ্যন্তরীণ গ্রাহকদের জন্য নতুন করে ডেবিট ও ক্রেডিট কার্ড ইস্যু করা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়।
দেশটির কেন্দ্রীয় ব্যাংক আরও বলছে, তথ্য সংরক্ষণের এ নীতিমালা পরিপালনের জন্য মাস্টারকার্ডকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে। এরপরও মার্কিন প্রতিষ্ঠানটি এসব নির্দেশনা অনুসরণ করেনি।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের