চলে গেলেন ‘বঙ্গবন্ধু’ উপাধির প্রস্তাবক রেজাউল হক মুশতাক

news-image

অনলাইন ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বঙ্গবন্ধু’ উপাধির প্রস্তাবক, ৬৯ এর গণআন্দোলনের কিংবদন্তি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল হক চৌধুরী মুশতাক (৭১) আর নেই।

বুধবার (১৪ জুলাই) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মরহুমের নামাজে জানাযা বৃহস্পতিবার (১৫ জুলাই) বাদে মাগরিব গুলশান-২ আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে পরিবার সূত্রে জানা গেছে।

রেজাউল হক চৌধুরী মুশতাক আনোয়ারার ভিংরোল হাইলধর চৌধুরী বাড়ির সন্তান। কেএন হারবার কনসোর্টিয়াম লিমিটেডের চেয়ারম্যান হিসেবে শিপিং, ইনডেনটিং, আমদানি ও রফতানি ব্যবসায় যুক্ত ছিলেন। তিনি ছিলেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজের সদস্য এবং ২০১২-২০১৩ সালে চট্টগ্রাম সমিতি-ঢাকার সাবেক সভাপতির দায়িত্ব পালন করেন।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী