ঈদুল আজহায় ‘সারা’র নান্দনিক সংগ্রহ

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনায় ধুকছে দেশ তথা সমগ্র বিশ্ব। লকডাউনের মাঝেই উঁকি দিচ্ছে পবিত্র ঈদুল আজহা। স্বাস্থ্য সুরক্ষা এবং বিধিনিষেধ মেনেই চলছে প্রাত্যাহিক জীবন। তবুও থেমে থাকে না আনন্দ, থেমে থাকে না জীবন। পরিবারের সকলকে নিয়ে ঈদুল আজহা উপভোগ করতে ‘সারা’ লাইফস্টাইল নিয়ে এসেছে সকল বয়সী মানুষের জন্য পোশাকের নান্দনিক সব সংগ্রহ।

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে সকল স্বাস্থ্য সুরক্ষা মেনে ‘সারা’ লাইফস্টাইল অনলাইনেই ডেলিভারি দেবে গ্রাহকদের। সরকার ঘোষিত সকল বিধিনিষেধ মেনে শুধুমাত্র ঢাকাতে অনলাইন তথা সারা’র নিজস্ব ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা’র পেজ থেকে পণ্য অর্ডার করলেই গ্রাহকের কাছে পৌছে যাবে। এক্ষেত্রে সারা’র ওয়েবসাইট (www.saralifestyle.com.bd), ফেসবুক পেজ (www.facebook.com/saralifestyle.bd) এবং ইন্সটাগ্রাম (https://www.instagram.com/saralifestyle.bd/) থেকেই পছন্দ করে নিতে পারেন পোশাক। পাশাপাশি ঢাকার বাহিরে কুরিয়ার সার্ভিস স্বাভাবিক হলে সারা’র পোশাক পাওয়া যাবে দেশের সব খানেই।

এছাড়া সরকারের নির্দেশনা অনুযায়ী শপিং মল চালু হলে সারা’র সকল আউটলেটেই পাওয়া যাবে ঈদের এই নতুন সংগ্রহ। ঈদ মানেই আমাদের কাছে পরিবার-স্বজন নিয়ে আনন্দে কাটানো কিছু সময়। কোভিডের এই সময়ে এবার বাইরে ঘুরতে না যেয়েও সকালটা শুরু হতে পারে শাড়ি, পাঞ্জাবি কিংবা পার্টি-ওয়্যার থ্রি পিস, কুর্তি ডেনিম, পোলো শার্ট দিয়েই।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী