,

সাইকেল চালাতে গিয়ে মৃত্যুর মুখে পড়ে যান বিদ্যা সিনহা মিম

news-image

বিনোদন প্রতিবেদক : লাক্স তারকা হয়ে শোবিজে পা রাখেন বিদ্যা সিনহা মিম। এরপর কাজ করেন প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের পরিচালনায় ‘আমার আছে জল’ চলচ্চিত্রে।

বর্তমানে দেশের সেরা অভিনেত্রীদের একজন মিম। তবে এ পথ পাড়ি দিতে তাকে অনেক কষ্ট সইতে হয়েছে। আছে অনেক সংগ্রাম।

সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের ঈদের বিশেষ ‘রাঙা সকাল’-এ সে কথাই শেয়ার করলেন। তিনি জানান, চরিত্রের প্রয়োজনে অনেক পরিশ্রম করতে হয়েছে তাকে। একবার সাইকেল চালানো শিখতে গিয়ে মৃত্যুর মুখে পড়ে যান তিনি।

মিম বলেন, ‘অনেকের ধারণা শোবিজে আমার যাত্রা অনেকটা এলাম-দেখলাম-জয় করলামের মতো। শুরুর দিকে আমাকেও অনেক সংগ্রাম করতে হয়েছে। লাক্স-চ্যানেল আই সুপারস্টারের বিজয়ী হওয়ার আগে মায়ের সহযোগিতায় দুই বছর মিডিয়ায় কাজ করার জন্য চেষ্টা করেছিলাম। এমনকি একটি নাটকে অভিনেতা জাহিদ হাসানের বোনের চরিত্রে অভিনয়ের প্রস্তাবও পেয়েছিলাম। তখন থেকেই নিশ্চিত ছিলাম, যদি অভিনয় করতেই হয় প্রধান বা নায়িকা চরিত্রে অভিনয় করবো।

কাকতালীয়ভাবে আমি আমার প্রথম চলচ্চিত্র ‘আমার আছে জল’র অন্যতম নায়ক হিসেবে জাহিদ হাসানকেই পেয়েছিলাম।’

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী মিম আরও বলেন, শুধু চলচ্চিত্রেই নয়, টিভি নাটকে অভিনয় করার জন্যও সর্বোচ্চ শ্রম, আন্তরিকতা দিয়ে কাজ করতেন। মাহফুজ আহমেদের পরিচালনায় ‘শেষের কবিতার পরের কবিতা’ নাটকে অভিনয়ের জন্য সাইকেল চালানো শিখেছিলেন। কুমিল্লায় মাঝ রাস্তায় সাইকেল প্রশিক্ষণ নিতে গিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের