,

স্বাস্থ্যবিধি না মানলে লঞ্চ মালিক-যাত্রীদের জরিমানা: নৌপরিবহন প্রতিমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘ঈদযাত্রায় যথাযথ স্বাস্থ্যবিধি না মানলে লঞ্চ মালিক ও যাত্রীদের জরিমানা করা হবে। সদরঘাটে মাস্ক ছাড়া কোনো যাত্রীকে প্রবেশ করতে দেয়া হবে না। এ বিষয়ে নৌপুলিশ ও লঞ্চ মালিকদের যথাযথ নির্দেশনা পালনের আহ্বান জানাচ্ছি।’

বুধবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় ঢাকা সদরঘাট নৌবন্দর পরিদর্শনকালে এসব কথা বলেনে প্রতিমন্ত্রী। এসময় তিনি বলেন, ‘সদরঘাট আগে অপরিষ্কার-অপরিচ্ছন্ন ছিল। কিন্ত এখন সদরঘাট বাইরে-ভেতরে ফিটফাট। প্রধানমন্ত্রীর নির্দেশনায় গত ১১ বছর ধরে আমরা সদরঘাটের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। এতে আমাদের পাশে ছিল বিআইডব্লিউটিএ এবং লঞ্চমালিক ও যাত্রীরা। প্রতিনিয়ত সদরঘাটের উন্নয়ন হচ্ছে, একমাস পরে এসে সদরঘাটের সৌন্দর্য্য আরো দেখতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘সদরঘাট এখন বিমানবন্দরের মত। এটাকে আন্তর্জাতিক মানের করা হয়েছে। সৌন্দর্যবর্ধনে গাছ লাগানো হয়েছে। যাত্রীদের এখন আর ভোগান্তি নেই, কুলিদের দৌরাত্ম্য নেই।
এসময় অন্যদের মধ্যে বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান গোলাম সাদেকসহ ঢাকা নৌবন্দরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের