,

দখলে নেয়া বন্দর খুলে দিল তালেবান, আদায় করছে ‘প্রচুর অর্থ’

news-image

অনলাইন ডেস্ক : আফগানিস্তানের তিনটি স্থলবন্দর দখলে নেয়ার কয়েক দিনের মধ্যেই ফের বাণিজ্যিক কার্যক্রম চালু করেছে তালেবান। একই সঙ্গে ব্যবসায়ীদের কাছ থেকে ‘প্রচুর অর্থ’ টোল হিসেবে আদায় করছে তালেবান।

আফগানিস্তানের হেরাত প্রদেশের বেসরকারি খাতের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম টোলো নিউজ এ তথ্য জানায়। তবে কতদিন এ টোল আদায় তালেবান অব্যাহত রাখতে পারবে তার নিশ্চিয়তা নেই।

কয়েক দিন আগে হেরাত প্রদেশের তোড়গুন্দি ও ইসলাম কালা সীমান্ত শহর দুটি দখল করে তালেবান। তোড়গুন্দি হয়ে তুর্কমেনিস্তান ও ইসলাম কালা হয়ে ইরানের সঙ্গে বাণিজ্য চালায় আফগানিস্তান। দখলে নেওয়ার পর পরই এসব বন্দর হয়ে বাণিজ্য বন্ধ হয়ে যায়। তবে দ্রুতই এসব স্থলবন্দরে বাণিজ্যিক কার্যক্রম চালু করল তালেবান।
হেরাতের চেম্বার অব ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টের উপপ্রধান সাদ সিদ্দিকী বলেন, জ্বালানি, গ্যাস এবং অন্যান্য পণ্যবহনকারী গাড়িকে ৩০ হাজার আফগানি (৩৭০ মার্কিন ডলার) থেকে ৫০ হাজার আফগানি পর্যন্ত টোল দিতে হচ্ছে।

ফারাহ প্রদেশের প্রাদেশিক কাউন্সিলের এক সদস্য বলেন, তালেবান শেখ আবু নাসের ফারাহি স্থলবন্দরও চালু করেছে। এ পথেও ইরানের সঙ্গে বাণিজ্য পরিচালনা করে আফগানিস্তান। এ বন্দর থেকে প্রতিদিন ‘কয়েক মিলিয়ন আফগানি’ আয় করছে তালেবান।

তবে কতদিন এ টোল আদায় তালেবান অব্যাহত রাখতে পারবে তার নিশ্চিয়তা নেই। কেননা দ্রুতই নিরাপত্তা বাহিনী এবং গণপ্রতিরোধ বাহিনীর সদস্যরা তালেবানের কবল থেকে এসব এলাকা উদ্ধারে অভিযানে নামতে যাচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট