,

ডায়াবেটিস পরীক্ষা ব্যথামুক্ত হচ্ছে

news-image

অনলাইন ডেস্ক : অস্ট্রেলিয়ার গবেষকেরা আশা করছেন, শিগগিরই প্রচলিত সুই ভিত্তিক ডায়াবেটিস পরীক্ষার বদলে কম খরচে লাল পরীক্ষায় জানা যাবে রক্তের শর্করার পরিমাণ। খবর আল জাজিরার।

সাধারণত শর্করার পরিমাণ জানতে রোগীরা দিনের মাঝে কয়েকবার আঙুলে সুই ফুটিয়ে রক্ত নিয়ে টেস্টিং স্ট্রিপে ব্যবহার করেন। অনেক ডায়াবেটিস আক্রান্তরা বেদনাদায়ক অভিজ্ঞতার কারণে এ প্রক্রিয়া এড়িয়ে যান।

অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউক্যাসলের পদার্থবিজ্ঞানের অধ্যাপক ও গবেষণা দলের প্রধান পল দাস্তুর জানান, শর্করা শনাক্ত করতে পারে এমন এনজাইম নিয়ে কাজ করছেন তারা।

তিনি বলেন, ব্যথামুক্ত ও কম খরচে গ্লুকোজ পরীক্ষার জন্য তারা এ গবেষণা চালিয়ে যাচ্ছেন। যার মাধ্যমে ডায়াবেটিসের ভুক্তভোগীরা আরও ভালো ফলাফল পাবেন।

দাস্তুর বলছিলেন, লালার মাঝেও শর্করা থাকে। যা রক্তের শর্করাকে অনুসরণ করে ও যা প্রায় ১০০ গুণ কম ঘন। তাই পরীক্ষার ক্ষেত্রে খরচও কম।

এ পরীক্ষায় ব্যবহার হবে একটি ইলেকট্রনিক কলম। যেখান থেকে খুব সহজে ফলাফল প্রিন্ট করা যাবে।

এ গবেষণার ক্লিনিক্যাল ট্রায়ালের পর ব্যাপক উৎপাদনের জন্য ৪৭ লাখ ডলার তহবিল দিয়েছে অস্ট্রেলিয়ান সরকার।

একই পদ্ধতি কভিড-১৯, অ্যালার্জেন, হরমোন ও ক্যানসার পরীক্ষায় ব্যবহার করা যাবে বলেও উল্লেখ করেন অধ্যাপক দাস্তুর।

বর্তমানে এই প্রযুক্তি ব্যবহার করে হার্ভার্ড ইউনিভার্সিটির সঙ্গে করোনা নিয়ে কাজ করছে নিউক্যাসল।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের