বাংলাদেশকে ২৯ লাখ টিকা দিচ্ছে জাপান

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় জাপানের রাষ্ট্রদূত নাওকি ইটো এক টুইট বার্তায় জানিয়েছেন, বাংলাদেশকে ২৯ লাখ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দিচ্ছে তার দেশ।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোটেগি মঙ্গলবার ১৫টি দেশকে কোভ্যাক্সের আওতায় ১ কোটি ১০ লাখ টিকা দেওয়া ঘোষণার দেন। এরপরই রাষ্ট্রদূত ওই টুইট করেন।

নাওকি ইটো বলেন, “বাংলাদেশে খুব শিগগিরই ২৯ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাঠানো হবে। কভিড মোকাবিলায় বাংলাদেশের পাশে আছে জাপান।”

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ভ্যাকসিন অ্যালায়েন্স গাভি পরিচালিত কোভ্যাক্স কর্মসূচির মাধ্যমে এ সব টিকা সরবরাহ করা হবে। অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন জাপানে উৎপাদন করা হয়েছে।

জাপানের সংবাদমাধ্যম এনএইচকে ওয়ার্ল্ড জানিয়েছে, শিগগিরই কোভ্যাক্সের টিকা পাবে বাংলাদেশ, কম্বোডিয়া, পূর্ব তিমুর, লাওস, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, ফিজি, কিরিবাতি, পাপুয়া নিউ গিনি, সামোয়া, সলোমন দ্বীপপুঞ্জ, টোঙ্গা, ভেনুয়াতু ও ইরান।

অবশ্য এ সব দেশের আগেই বৃহস্পতিবার ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও তাইওয়ানকে বাড়তি ১০ লাখ ডোজ করে দেওয়া হবে। এর আগেও তাইওয়ান এবং আসিয়ানভুক্ত পাঁচ দেশকে জাপান ভ্যাকসিন সরবরাহ করে।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী